1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ইউরোপা লীগের শিরোপা জিতলো অ্যাটলেটিকো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

ইউয়েফা ইউরোপা লীগের শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল আসরের ফাইনালে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা। শেষ ৯ বছরে এ নিয়ে তৃতীয় বার ইউরোপা লীগের শিরোপা জিতলো অ্যাটলেটিকো। এর আগে ২০০৯-১০ ও ২০১১-১২ আসরের শিরোপা ঘরে তুলে তারা। এদিন অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড আন্তোইন গ্রিজম্যান। এছাড়া আরেকটি গোল করেন স্প্যানিয়ার্ড মিডফিল্ডার গাবি। নিষেধাজ্ঞার কারণে এদিন অ্যাটলেটিকোর ডাগআউটে ছিলেন না কোচ দিয়োগো সিমিওনি। ২০১২ তে তার অধীনেই এ আসরে শিরোপা জেতে অ্যাটলেটিকো। গতকাল ফ্রান্সের লিঁওতে ম্যাচের ২১তম মিনিটে গাবির পাসে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড আন্তোইন গ্রিজম্যান। ৩১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন অলিম্পিক মার্সেই’র অধিনায়ক দিমিত্রি পায়েত। এ চোট ফ্রান্সের হয়ে বিশ্বকাপে তার খেলা ঠেলে দিল শঙ্কার মুখে। পরে ম্যাচের ৪৯তম মিনিটে কোকের পাসে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তার ২৯তম গোল। ৮৯তম মিনিটে কোকের পাসে অধিনায়ক গাবি গোল করলে বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে অ্যাটলেটিকো মাদ্রিদ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews