1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সালমান-ক্যাটরিনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

দুয়ারে কড়া নাড়ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাতে টুর্নামেন্টের নামকরণও হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। তাই বিপিএলের এবারের আসরটি বিশেষ মর্যাদা পাচ্ছে। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের সপ্তম আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন নেট দিয়ে সাজানো হচ্ছে উইকেটগুলো। মাঠের পরিচর্যায় আগামী দুই দিন একাডেমি মাঠে বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। আজ ও আগামীকাল বন্ধ থাকার পর ৪ ডিসেম্বর থেকে বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। তখনই ২২ গজে ব্যাট-বলের চূড়ান্ত লড়াইয়ে নেমে পড়বে দলগুলো।স্মরণকালের সবচেয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা আগেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে লক্ষ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিসিবি। ইতিমধ্যে সাত দলের অনুশীলনের জন্য তৈরি করা হচ্ছে বিসিবি একাডেমি মাঠ। অনুশীলনের উইকেটগুলোর পরিচর্যা হচ্ছে।

শেরে বাংলার মূল মাঠের কয়েকটি গ্যালারিতে চেয়ার ভেঙে গেছে। বিপিএলের আগে সেই ভাঙা চেয়ারগুলো ফেলে নতুন চেয়ার বসছে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজও শুরু হয়ে গেছে। মূল মঞ্চে ড্যান্সের দলগুলো তাদের অনুশীলন শুরু করে দিবে কয়েক দিনের মধ্যে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews