1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারেক রহমানের ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনায় ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র

এবার সেলিম খানের পরিচালনায় কমান্ডো শাকিব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

একের পর শাকিব খানকে নিয়ে ছবি প্রযোজনা করে আলোচনায় এসেছে শাপলা মিডিয়া। এ পর্যন্ত প্রযোজনা সংস্থাটির দুটি ছবি মুক্তি পেয়েছে।

এর একটি আমি নেতা হবো ও ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চিটাগাইঙ্গাই পোয়া নোয়াখাইল্লাই মাইয়া।

দুটি ছবিই পরিচালনা করেছেন উত্তম আকাশ। অন্যদিকে একই প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ হচ্ছে শাকিব খান-বুবলী জুটির ছবি ক্যাপ্টেন খান।

এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এবার জানা গেল ভিন্ন খবর।

প্রযোজনা সংস্থাটির কর্ণধার সেলিম খান নিজেই নামছেন নির্দেশনায়। শাকিব খান ও বুবলীকে নিয়ে কমান্ডো নামে নতুন একটি ছবির মহরত হবে কাল।

এ ছবিটিই নির্দেশনা দিবেন সেলিম খান। আজ সোমবার শাপলা মিডিয়ার বরাতে এমন খবরই জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সেলিম খানের কাছে জানতে চাওয়া হলে তিনিও নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।

সেলিম খান বলেন, ‌কমান্ডো ছবির পরিচালক আমি। আগামী কল মহরতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। দোয়া করবেন যেন দর্শকদের পছন্দমত ছবি বানাতে পারি।

আগামীকাল মঙ্গলবার একই সঙ্গে ক্যাপ্টেন খান ছবিটিরও মহরত অনুষ্ঠিত হবে বলে শাপলা মিডিার পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews