ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী Logo ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০ Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা

গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

প্রতিনিধির নাম :

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রাজধানীগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বুধবার সকাল ৬ টা থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল ৬টায় ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন মাণ্টার মোঃ আলাউদ্দিন জানান, স্টেশন ইয়ার্ডের লুব লাইনের কাছে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইনচ্যুত হয়। রেলের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় রেলের বড় ধরনের কোন ক্ষতি হয় নি। একটি মাত্র স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লুব লাইনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুইটি লাইনই বন্ধ রয়েছে। এ কারণে সকাল ৬ টা থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
৮ বার পঠিত হয়েছে