1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে উত্তাল কলকাতা, গ্যালারি ভাঙচুর করে মাঠে নামলেন দর্শকরা সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

গাইবান্ধায় নদ-নদীগুলোর পানি সামান্য বৃদ্ধি ব্রহ্মপুত্র নদে বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত ফুলছড়ির কঞ্চিপাড়ায় রাস্তা ভেঙ্গে ৩টি গ্রামের সড়ক যোগাযোগ বিঘিœত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

 

রবিন সেন: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার পানি বৃদ্ধি না পেলেও জেলা শহরের ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ ছাড়া অন্যান্য নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানির চাপে ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়ার টিআর রাস্তা ভেঙ্গে যায়। ফলে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, খোলাবাড়ি ও উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে পানি প্রবেশ করে এবং ওইসব গ্রামের প্রায় ৮ হাজার মানুষের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। এতে বিপন্ন হয়ে পড়েছে ওই সমস্ত এলাকার মানুষ। তলিয়ে গেছে চলতি রোপা আমন ও গ্রামের কতিপয় বসতবাড়িতে পানি উঠতে শুরু করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews