1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর আন্তর্জাতিক বৃত্তি লাভ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: জেলায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) প্রদত্ত আন্তর্জাতিক বৃত্তি লাভ করেছেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছাত্রী ও ৩ জন ছাত্র রয়েছেন। তারা প্রত্যেকে পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ, গবেষণার মনোভাব এবং শিক্ষাগত উৎকর্ষতার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এনইএফ বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মইনুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ।

অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, আগামী তিনবছরে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বাৎসরিক ৩৮ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এর আগে গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews