1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

‘ঘুষের হুমকির’ ঝুঁকি বেশি বাংলাদেশে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ‘ঘুষের হুমকি’র ঝুঁকি সবচেয়ে বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রেইস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর দুই পয়েন্ট বেড়েছে। এজন্য বাংলাদেশের অবস্থান ১৭৮তম। প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। প্রতিবেশী ভারত এই তালিকায় ৭৮তম স্থানে রয়েছে। পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই প্রতিবেদনে প্রতিটি দেশকে ১ থেকে ১০০ এর মধ্যে স্কোর দেওয়া হয় ঘুষ ঝুঁকির ক্ষেত্রে। সবচেয়ে বেশি স্কোর ইঙ্গিত দেয় বাণিজ্যিক ঘুষের ঝুঁকির মাত্রা বেশি। প্রতিবেদন অনুসারে, ঘুষের হুমকির কম ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশ হলো—নিউজিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে, ভেনিজুয়েলা, ইয়েমেন, উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়া। বিশ্বজুড়ে বাণিজ্যিক ক্ষেত্রে ঘুষের হুমকির ঝুঁকির বিষয়ে ব্যবসায়ী মহলে আরো বেশি নির্ভরযোগ্য তথ্য দিতে ২০১৪ সালে প্রথম এই সূচক প্রকাশ করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews