1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ সূচনা করলেন মোস্তাফিজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দারুণ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। তার দল দুবাই ক্যাপিটালস না জিতলেও বল হাতে ২ উইকেট শিকার করেছেন তিনি। গত শনিবার ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয় মোস্তাফিজের। সেই ম্যাচে গালফ জায়ান্টের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। ফিল্ডিংয়ে নিয়েছেন দুটি ক্যাচ। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দুবাই ক্যাপিটালস।

সেই রান গালফ জায়ান্টস তাড়া করে নিয়েছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে। অভিষেকে খেলতে নেমেই প্রথম বলে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ফেরেন তার বলে। তিনি ওপেনিংয়ে নেমেছিলেন গালফের হয়ে। সেই ওভারে ১১ রান খরচ করেন তিনি। পাওয়া প্লের শেষ ওভারে বোলিং করতে এসে সুযোগ তৈরি করেন উইকেটের। ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু সেটি নিতে পারেননি ডেভিড উইলি। মিস করে বানিয়ে দেন চার। সেই ওভার দেন ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারে আবারও বল হাতে এসে উইকেট নেন মোস্তাফিজ। কেবলমাত্র ২ রান খরচ করেই আউট করেন অর্ধশতক হাঁকানো পাতুম নিশাঙ্ককেট। ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান। মোস্তাফিজের বোলিং কোটা শেষ হওয়ার পর গালফের দরকার ছিল ২৪ বলে ২৯। সেই সমীকরণ মেলাতো কষ্ট হয়নি গালফের। নিশাঙ্কা ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews