
নওগাঁয় ট্রাক চাপায় আসাদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নওগাঁ শহর বাইপাস ব্রিজ সংলগ্ন ইকরতাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ শহরের পারনওগাঁর প্রতাশা ক্লিনিকের মালিক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাই জানান, মঙ্গলবার সকালে আসাদ সান্তাহার থেকে মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।