1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নওগাঁয় ৯০০ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হিরোইনসহ কুখ্যাত তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হিরোইনসহ কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছাহের মৃধার পুত্র শ্যামল মৃধা কালু, একই উপজেলার নেফার উদ্দিনের পুত্র নিশান ও রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের এনামুল হকের পুত্র বাবর আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নওগাঁ সদর উপজেলার চকবুলাকি থেকে ৯০০ পিচ ইয়াবাসহ শ্যামল মৃধা কালু ও নিশানকে আটকের পর হাপানিয়া হাট সংলগ্ন থেকে ২৫ গ্রাম হিরোইনসহ বাবর আলীকে আটক করা হয়।
পুলিশ আরো জানান, আটতকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews