1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি

নুরুল ইসলাম বাবুলের মৃত্যু শিল্প ও গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বিকেলে নূরুল ইসলাম বাবুলের ইন্তেকালের সংবাদ পেয়ে মন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত শোকাহত, অকস্মাৎ এই সংবাদ শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।’

মন্ত্রী বলেন, ‘নূরুল ইসলাম বাবুল ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পউদ্যোক্তা, বহু মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। একইসাথে তিনি গণমাধ্যমের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে রূপ দিয়েছেন। তার মৃত্যু শিল্প ও গণমাধ্যম দু’টি ক্ষেত্রের জন্যই অপূরণীয় ক্ষতি।’

নুরুল ইসলাম বাবুলের অবর্তমানে তার প্রতিষ্ঠিত শিল্প ও গণমাধ্যম যারা পরিচালনা করবেন, পরম সৃষ্টিকর্তা তাদের সহায় হোন -প্রার্থনা করেন ড. হাছান মাহমুদ। সেইসাথে তথ্যমন্ত্রী প্রয়াত নূরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews