1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাপনের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তির প্রতিবাদে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবরোধ কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় তিন দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো— বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের অপসারণ, আইসিসির সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে সাকিবকে ফিরিয়ে আনা ও বিসিবিকে মেরুদণ্ড সোজা করে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিতে নানাভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যখন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বেতন নিয়ে ধর্মঘট শুরু করে তখন সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিসিবির সভাপতি। এরপরই সাকিবকে শাস্তির সিদ্ধান্ত নেয় আইসিসি। বিসিবি থেকে পাপনকে দ্রুত অপসারণ করতে হবে। সে বিসিবির দায়িত্বে থাকার যোগ্য নয় বলে আমরা মনে করি।

এদিকে আইসিসির সিদ্ধান্তকে পুনঃবিবেচনার দাবিতে বেলা ১১টায় একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ। এতে একাত্মতা জানিয়ে অংশ নেয় অর্থনীতি বিভাগের প্রফেসর ফরিদ উদ্দিন খান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews