1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

পাবনায় জনগণের গণপিটুনিতে ডাকাত নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
জীবন নিউজ: পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মুকুল হোসেনের (৪০)বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভোরে ১০-১২ জন ডাকাত ধরবিলা গ্রামের আবুল কাশেমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ডাকাতদের  ঘিরে ফেলে। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মুকুল হোসেন নামে একজনকে আটক করে স্থানীয়রা পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews