1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য : ফয়েজ আহমদ তৈয়্যব কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ ঝিনাইদহে গণভোট ও নির্বাচন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

ভাইয়ের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন রমজাননগর সোনাখালী গ্রামের আব্দুর রশিদ কাগুজীর কন্যা রেশমা খাতুন (২৬)। তার ছোট ভাই আরমিয়া হোসেন (২৪) কে গত ১২/৯/২০২৪ তারিখে হত্যার অভিযোগে শ্যামনগর থানায় হত্যা মামলা না হলেও ইউডি মামলা হয়। যার নং-৩৩/২৪ (শ্যাম:)। পরবর্তীতে তার পিতা বিজ্ঞ আমলী ০৫ নং (শ্যামঃ) আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শ্যামগর থানা কে এফ, আই, আর করার নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে শ্যামনগর থানায় মামলা হয়। যার নং-২৮, জি, আর-৩১৪/২৪ (শ্যামঃ), ধারা-৩০২, ২০১,৩৪, ১০৯ অর্থাৎ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে খুন করে লাশ গুম করার অপরাধ। এ মামলার আসামীরা হলেন বংশীপুর গ্রামের আহাদুল্লাহ গাজীর পুত্র ইদ্রিস আলী, ইদ্রিস আলীর স্ত্রী-সালমা খাতুন, চিংড়াখালি গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কর গাজী, আহাদুল্লাহ গাজীর পুত্র মফিজুর রহমান।

আসামীরা মামলার বাদী তার পিতাসহ স্বাক্ষীদের হত্যার হুমকী দিলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরাতে পিটিশন ১০৪৬/২৪ (শ্যামঃ) মামলা করেন। যার ধারা-১০৭, ১১৭ (গ)। বর্তমানে আসামীরা মামলার বাদী তার পিতাসহ তাদের পরিবার কে হত্যার হুমকী, গুম করা, মিথ্যা মামলায় জড়ানো, হত্যা মামলার পরিবর্তে আত্মহত্যা মামলায় পরিনত করতে প্রভাবিত করার বিরুদ্ধে প্রশাসনের সহায়তা কামনা করা হয়। তাছাড়া হত্যা মামলার কোন আসামী কে গ্রেফতার না করায় তদন্ত কর্মকর্তা আসামীদের থেকে অনৈতিক সুবিধা নেন মর্মে অভিযোগ করা হয়। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বাড়িতে অবস্থান করলেও পুলিশ তাদের কে গ্রেফতার করছেন না মর্মে অভিযোগও করেন।

এ মামলার আসামী আবু বক্কর গাজী মটর সাইকেল ছিনতাই ও ডাকাত দলের চিহ্নিত গডফাদার হওয়ায় তার পিতা কে নানাবিধ হয়রানী ও হত্যা করার হুমকী দেয়ার অভিযোগ তোলেন। আরমিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে পরিবর্তন করে এবং পি,বি,আই/সি,আইডি দ্বারা পুণরায় ময়না তদন্ত যথাযথ সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews