1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারেক রহমানের ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনায় ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র

মোসাদ্দেককে সতর্ক করেছে বিসিবি, নাসিরেরটা পরে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
স্ত্রী সামিনা শারমীনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত ১৬ আগস্ট। গত রোববার ২৬ আগস্ট, মোসাদ্দেকের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলাও হয়েছে। আজ সেটির জের ধরে বিসিবির শুনানিতে ডাকা হয়েছিল মোসাদ্দেককে। যেহেতু মামলা চলছে, বিসিবি কোনো শাস্তি দেয়নি মোসাদ্দেককে, শুধু সতর্ক করে দিয়েছে

এশিয়া কাপের দলে আছেন। মোসাদ্দেক হোসেনের ভাবনায় এখন শুধু এশিয়া কাপই থাকার কথা। সেটি আর থাকছে কোথায়! স্ত্রী সামিনা শারমীনের সঙ্গে বিচ্ছেদ, পরে তাঁর বিরুদ্ধে স্ত্রীর করা ময়মনসিংহের আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা। আজ সেটির জের ধরে বিসিবির শুনানিতে হাজিরা—ভালো হুজ্জতেই পড়েছেন মোসাদ্দেক।

সাব্বিরের মতো আপাতত মোসাদ্দেকের কোনো শাস্তির সুপারিশ করেনি বিসিবির শৃঙ্খলা কমিটি। শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিসিবি আসলে মোসাদ্দেককে শাস্তি দিতেও পারে না। কেন পারে না, সেটির ব্যাখ্যা দিলেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ‘মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নিজের কার্যকলাপ, চলাফেরা নিয়ে যেন সে সাবধান থাকে। যেহেতু ওর মামলাটা পারিবারিক, আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’

 

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews