1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হচ্ছে। জেলা কমিউনিটি পুলিশিং সেল এর উদ্যোগে শনিবার সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মডেল থানায় আলোচনা সভায় মিলিত হয় সবাই।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, ডি আই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেল জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এহতেশাম হায়দার বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews