1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে উত্তাল কলকাতা, গ্যালারি ভাঙচুর করে মাঠে নামলেন দর্শকরা সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

শীত নিবারণের সময় অগ্নিদগ্ধ হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

কুড়িগ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সেবক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ওসমান আলীর (৬৬) মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে শহরের কৃঞ্চপুর ডাকুয়া পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় শনিবার রাতে তাকে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী (ইউএনও) আমিন আল পারভেজের উপস্থিতিতে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রচন্ড শীতের কারণে তিনি গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ করে তার কাপড়ে আগুন লেগে যায়। এ সময় তার শরীরের ৪৫ ভাগ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য চিকিৎসকরা পরামর্শ দেয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews