1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ স্বর্ণসহ একাধিক পদক জয় ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরে তিন নেতা বদলের পর রোববার ভোট দিচ্ছে থাইল্যান্ড প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ

সরকারি খাদ্যপণ্য আত্মসাতের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ জুন, ২০১৮

খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের মো. নাসির হোসেন এ অনুসন্ধান দলের প্রধানের দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকাটাইমসকে জানান, মংলা বন্দর থেকে খাদ্য অধিদপ্তরের সরকারি পণ্য পরিবহনকালে আত্মসাতসহ নানা ধরনের অনিয়মের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে তিনি কোন অভিযোগের বিষয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মুহসিনের উপস্থিতিতে তিনি এসব অনিয়মের বিষয়ে নথিপত্র পর্যালোচনা করছেন।

ড. এস এম মুহসিন জানান, আমরা দুদকের তদন্ত টিমকে সর্বাত্মক সহযোগিতা করছি। যাতে করে ট্রানজিটকালে সরকারি খাদ্যপণ্য অনিয়মের শিকার না হয়।

প্রসঙ্গত, ইতোপূর্বে মংলা বন্দরে আগত বিদেশি জাহাজে সরকারি খাদ্য পণ্য খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনকালে নানা ধরনের অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে। ওই সব অনিয়ম ও আত্মসাতের ঘটনায় মামলাও রয়েছে। এসব অনিয়ম রোধ করতে খাদ্য অধিদপ্তরের পরামর্শে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশব্যাপী অনুসন্ধান শুরু করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews