1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:        আদালতের নির্দেশে আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৫ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

সিআইডি সূত্র জানায়, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তার ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে— রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলের সর্বমোট ৪৮৮০ শতাংশ জমি। এসবের দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এ সব জমিতে তার গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। এর মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গাজী ডোর, গাজী নেটওয়ার্ক, গাজী টায়ার, গাজী ট্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। এর আগে, গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews