1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ স্বর্ণসহ একাধিক পদক জয় ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরে তিন নেতা বদলের পর রোববার ভোট দিচ্ছে থাইল্যান্ড প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ

সুন্দরবনে ১৫ কোটি টাকার কাঁকড়া ও মাছের পোনা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণকৃত ১৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঁকড়া ও পোনা মাছ উদ্ধার করেছে কোসটগার্ড। উদ্ধারকৃত কাঁকড়া ও মাছের পোনা সুন্দরবনের নদী-খালে ছেড়ে দেয়া হয়েছে।

একই সঙ্গে সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও মাছের পোনা আহরণকারী ৮৩ জেলেকে পরবর্তীতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার এম এইচ আই সিদ্দিক জানান, রপ্তানি পণ্য শিলা কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে সব ধরনের কাঁকড়া ও মাছের রেনু পোনা আহরনে নিষেধাজ্ঞা থাকার পরও অসাধু জেলেরা বনের বিভিন্নস্থান থেকে কাঁকড়া ও মাছের পোনা আহরণ করে আসছে। বেআইনি এই তৎপরতা বন্ধে কোস্টগার্ড সদস্যরা গত এক সপ্তাহ ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২শ’ ৫০ কেজি কাঁকড়া, ১ লাখ ৭০ হাজার ফাইসা মাছের পোনা, ১ লাখ বাগদা পোনা, ৫শ টি কাঁকড়া ধরার ফাঁদ ও ২৩টি কাঠের নৌকা আটক করতে সক্ষম হয় কেস্টগার্ড সদস্যরা। আটককৃত কাঁকড়া ও মাছের রেনু পোনার মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews