1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ স্বর্ণসহ একাধিক পদক জয় ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরে তিন নেতা বদলের পর রোববার ভোট দিচ্ছে থাইল্যান্ড প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ

১৩তম দল হিসাবে বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

আট বছর পর ফাইনাল ম্যাচে নতুন দল পেল ফিফা বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে ১৩তম দল হিসাবে তারা ফাইনালে উঠল।

বিশ্বকাপে এর আগে যে ১২টি দল ফাইনাল খেলেছে সেই দলগুলো হলো ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, চেকস্লোভাকিয়া ও সুইডেন। সর্বশেষ নতুন দল হিসাবে ফাইনাল খেলেছিল স্পেন। ২০১০ বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ক্রোয়েশিয়া। এই আসরের আগে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ অর্জন ছিল সেমিফাইনাল। আগামী ১৫ জুলাই ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ফ্রান্স এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। রাশিয়াতে ফিফা বিশ্বকাপের ২১তম আসরটি অনুষ্ঠিত হচ্ছে।

এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া এখন পর্যন্ত যে ছয়টি ম্যাচ খেলেছে তার প্রতিটিতেই জয় পেয়েছে। ‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ক্রোয়েশিয়া। এরপর তারা ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। আর বুধবার ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ক্রোয়েশিয়া।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews