1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য : ফয়েজ আহমদ তৈয়্যব কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ ঝিনাইদহে গণভোট ও নির্বাচন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

২১ আগস্ট মামলায় খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:     ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আপিলের শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানির শুরুতে মামলার পলাতক দুই আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরে তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করে।

উল্লেখ্য, ২০১৮ সালে নিম্ন আদালত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন প্রায় ৩০০ জন। অল্পের জন্য রক্ষা পান শেখ হাসিনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews