
যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েল বলেছেন, বাংলাদেশে স্বাভাবিকভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল আলমের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, প্রতিবারের মতো নির্বাচনের আগে বেড়েছে বিদেশিদের যোগাযোগ। এমন সময় ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েল।
রোববার তিনি ঘণ্টাব্যাপী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল আলমের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা সংকট ছাড়াও ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটিজি নিয়েও কথা হয় তাদের মধ্যে। বৈঠকে বাদ পড়েনি আসন্ন নির্বাচন প্রসঙ্গ।বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহিদুল আলম বলেন, তাদের প্রত্যাশা এ দেশে স্বাভাবিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাদের বক্তব্য নোট করেছি। আশা করি দেশে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ কমেছে। বরং বিনিয়োগ, ব্যবসাবাণিজ্য ও উন্নয়ন অংশীদার হতে চায় তারা। পর্যবেক্ষণ করা ছাড়া নির্বাচন নিয়ে বিদেশিদের তেমন কিছু করার সুযোগ নেই। যে কোনো দেশের নির্বাচনটা সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। বাইরের কোনো শক্তি বা কোনো দেশে এ বিষয়ে ইনভলব হওয়ার সুযোগ নেই, শুধু পর্যবেক্ষণ করা ছাড়া।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড