
অনলাইন ডেস্ক: অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বিশেষ শর্তে নিকট আত্মীয় ছাড়াও অঙ্গ দান করা যাবে। সোয়াপ ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে রক্তের গ্রুপ মিলে গেলে দুই রোগীর আত্মীয়দের মধ্যে অঙ্গ বিনিময় করা যাবে। অস্ত্রোপচার একই হাসপাতালে ও সময়ে করতে হবে।
সংশোধনীতে ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, সৎ ভাই-বোনকেও নিকট আত্মীয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। তৈরি হচ্ছে জাতীয় তথ্যভাণ্ডার, যাতে অঙ্গ প্রতিস্থাপনে ৫-১০% ম্যাচিংয়ের হার বাড়বে।
মরণোত্তর অঙ্গদানে উৎসাহ দিতে ঘোষণাদানকারীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সম্মান জানানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এতে করে দেশে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বাড়বে এবং জীবন ফিরে পাবেন অনেক রোগী।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড