
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান। তাঁর যোগ্য নেতৃত্বেই ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন ঘটে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দলের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে ঘিরে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”
রিজভী অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থামিয়ে দেওয়ার জন্য নানা চক্রান্ত চলছে। “কিছু দল সুষ্ঠু ভোট চায় না, কারণ তারা জানে জনগণের ভোটে তারা জয়ী হতে পারবে না,”—বলেন তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড