খেলাধুলা ডেস্ক: অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা খুলনা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন।
গত ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকেরা তাকে সার্জারির পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন অন্তত ৪ লক্ষ টাকা। তবে এনসিএলের বেতন কাঠামোর বাইরে থাকা সালমানের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন। অসহায় অবস্থায় সালমান সাহায্যের আবেদন জানিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।
উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল তার।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড