ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুরে অ্যাস্টন ভিলার মুখোমুখি পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যানসিটির জার্সিতে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইনা ও ইলকাই গুনদোগান। তবে শেষ দিকে ফার্নান্দিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি।
এদিন প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে লিড পাইয়ে দেন স্টার্লিং। গাব্রিয়েল জেসুসের পাসে কোনাকুনি শটে গোলটি করেন এই তারকা মিডফিল্ডার। ৬৫ মিনিটে বেলজিয়াম তারকা ডি ব্রুইনার ক্রসে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৭০ মিনিটে গুনদোগানের গোলে বড় জয় নিশ্চিত হয় দলটির।
৮৭ মিনিটে ফার্নান্দিনহো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি। লিগে এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফিরলো ম্যানসিটি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড