কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তার ঘরে বুধবার রাতে ফুটেছে নাইট কুইন। নামেই বোঝা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি! রাতের সাথে রয়েছে ফুলের বিশেষ সম্পর্ক।
সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে গভীর রাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য।
'এক রাতের রানী' নাইট কুইন ফুলকে বলা হয়ে থাকে সৌভাগ্যের প্রতীক। বলা হয়- যার বাড়িতে এ ফুল ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! এর কারণ হতে পারে এই যে, নাইট কুইন ফুল বহু সাধনার ফসল হয়। এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর! দুর্লভ এ ফুলটি কার বাড়ির গাছে কখন ফুটবে তা বলতে পারে না কেউই!
বুধবার রাতে রাতের রানী ফুটেছে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত ও তার সহধর্মিনী মাছরুজা সুলতানা দম্পত্তির ঘরে। খবরটি আশে পাশে ছড়িয়ে পড়লে ফুলটি দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমায় কৃষি কর্মকর্তার বাড়িতে। এনিয়ে গত এগারো মাসের ব্যবধানে ৫টি নাইট কুইন ফুটল কৃষি কর্মকর্তার ঘরে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড