আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহতের নাম রীতা হালদার (৩২)। উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের পল্টন হালদারের স্ত্রী।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম জানান, 'রীতা হালদারের লাশ বৃহস্পতিবার সকালে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবার এনজিওসহ বিভিন্ন লোকজনের কাছে ঋণগ্রস্থ হয়ে পড়ায় ও অভাবের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া হতো। ওই কারণে গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড