নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকিতে সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানাবেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। এর আগে শেষবার ২০১৪ সালের ১৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সংশ্লিষ্টদের কয়েক দফা নির্দেশনাও দেন তিনি।
নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড