এম. এইচ. ইমাম: ছোটদের হৃদয়ে নবীপ্রেম এই মহান প্রত্যয়কে সামনে রেখে আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের উদ্যোগে সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সঃ)এর পবিত্র জীবন আদর্শ ও শিক্ষা শিশু-কিশোরদের হৃদয়ে ধারণ করানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়।
২৬ আগস্ট বুধবার, ১২ রবিউল আউয়াল দুপুর ২ টায় আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের হলরুমে এ সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোঃ মিছবাহ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত শিক্ষক, চট্টগ্রাম বিআইএ জামে মসজিদের সম্মানিত ইমাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ হাফেজ মাওলানা ক্বারী মাহফুজুর রহমান মিনহাজ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবী প্রভাষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ।
আয়োজনে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নবীপ্রেমের আবেগ এবং রাসূলুল্লাহ (সঃ)এর সীরাত সম্পর্কে জ্ঞানার্জনের গভীর আগ্রহ পুরো অনুষ্ঠানকে করে তোলে হৃদয়স্পর্শী ও উৎসবমুখর।
সীরাত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের বিভিন্ন স্তর ও বিভাগের জন্য পৃথক ইভেন্টের আয়োজন করা হয়। লেভেল-৫ - দাওর বিভাগ - এর শিক্ষার্থীরা ৪টি ইভেন্টে এবং লেভেল-১ থেকে ৪ কায়দা, আমপারা, নাজেরা ও হিফয বিভাগ-এর শিক্ষার্থীরা ২টি ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিটি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩ জন বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সার্বজনীন নাতে রাসূল(সঃ)পরিবেশনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকেও ৩ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, ১টি শিশুর হৃদয়ে রাসূলুল্লাহ (সঃ)এর ভালোবাসার বীজ বপন করা মানেই ১টি সুন্দর, আদর্শবান নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে যাওয়া।
সীরাত অলিম্পিয়াডের সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত অতিথি অভিভাবক ওস্তাদ-শিক্ষক, স্বেচ্ছাসেবক ও প্রিয় শিক্ষার্থীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
অনুষ্ঠানের শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—তিনি যেন শিশু-কিশোরদের হৃদয়কে রাসূলুল্লাহ (সঃ) এর ভালোবাসায় পরিপূর্ণ করে দেন এবং তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তাওফিক দান করেন।
আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম কুরআন, সুন্নাহ ও নৈতিকতার আলোয় গড়ে উঠুক আগামীর প্রজন্ম।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড