নিজস্ব প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম সফলতার সঙ্গে দুবছর পেরিয়ে তিন বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দুআ মাহফিল ও কোমলমতি শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের জন্য বিশেষ দুআ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও বৃষ্টি ঝরা শান্ত পরিবেশে ৫ আগস্ট ২৬ইং রাতে প্রতিষ্ঠান প্রাঙ্গনে সম্পন্ন হয়।
এই সফল আয়োজনের জন্য সর্বপ্রথম সকলে মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকরিয়া আদায় করেন।প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মিছবাহ উদ্দিন উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান - তিনি বলেন সম্মানিত অভিভাবক ও পরিচালকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের স্নেহের শিক্ষার্থীসহ সকলের মূল্যবান উপস্থিতি, আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসাই এই প্রতিষ্ঠানের আগামীর সুন্দর পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে পরিচালনা পর্ষদ সহ সকলে মনে করেন বলে তাহার উপস্থিত বক্তব্যে তিনি জানান।
শেষে দোয়া ও মোনাজাতে সকলে মহান আল্লাহর নিকট দুআ করেন তিনি যেন আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামকে কুরআন ও সুন্নাহর আলোয় আদর্শ মানুষ গড়ার একটি কল্যাণময় প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন, মুসলিম উম্মাহের শান্তি কামনায় তাহাদের সকল প্রচেষ্টায় ইখলাস দান করেন এবং এই প্রতিষ্ঠানকে যুগের পর যুগ দ্বীনের খেদমতের মাধ্যম হিসেবে কবুল করেন পরিশেষে উপস্থিত বক্তারা ও প্রতিষ্ঠান প্রধান বলেন আত তানজিল ইনস্টিটিউটকে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড