আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।ভিআইপি হিসাবে খালেদা জিয়া কেনও ডিভিশন পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবেই করা হচ্ছে এবং করা হবে।’
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কারাগারে কেন একমাত্র বন্দি হিসেবে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই বারের প্রধানমন্ত্রী। উনি সাবেক এমপি। একটি বড় দলের চেয়ারপারসন। উনার এ সমস্ত সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সেরকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।’
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। সেদিনই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড