অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে হটিয়ে আবারও ডব্লিউটিএ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন রুমানিয়ান তারকা সিমোনা হালেপ। পায়ের ইনজুরির কারণে গত সপ্তাহে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে কোনো সমস্যা হয়নি হালেপের।
সংযুক্ত আরব আমিরাতের টুর্ণামেন্টে ওজনিয়াকিও অনুপস্থিত ছিলেন। ড্যানিশ এই তারকার থেকে ৪০০ রেটিং পয়েন্ট এগিয়ে হালেপ এখন শীর্ষে। দুবাইয়ে সেমিফাইনালে পৌঁছানো গারবিন মুগুরুজা তৃতীয় ও দুবাইয়ে শিরোপা জয়ী ইউক্রেনের এলিনা সেভিতোলিনায় চতুর্থ স্থান ধরে রেখেছেন।
ডব্লিউটিএ শীর্ষ ১০ র্যাঙ্কিং :
১. সিমোনা হালেপ (রুমানিয়া) ৭৯৬৫ রেটিং পয়েন্ট
২. ক্যারেলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৭৫২৫
৩. গারবিন মুগুরুজা (স্পেন) ৬১৭৫
৪. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৫৪৮০
৫. ক্যারেলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫০৮০
৬. হেলেনা ওস্তাপেনকো (ইতালি) ৫০০০
৭. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স) ৪৬২৫
৮. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৪২৭৭
৯. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৩০৮৬
১০. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী) ৩০৫৫
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড