ডেস্ক রিপোর্ট : কমেছে আমদানি শুল্ক। কিন্তু আমদানি শুল্ক কমানের প্রভাব নেই রাজধানীর আলু ও পেঁয়াজের বাজারে। ২ সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে আলু কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। পেঁয়াজের দাম নতুন করে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি জাত বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। আর মানভেদে আমদানি জাতের দাম হাকা হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে দুই মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর আমদানিও হয়েছে। তবে বাজারে এর প্রভাব না কমে বরং দাম দিন দিন বেড়েই যাচ্ছে।
আর পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার (৬ নভেম্বর) পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ক বোর্ড (এনবিআর)। এর আগে, গত সেপ্টেম্বরে পেঁয়াজ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছিল এনবিআর।
শুল্ক ছাড়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেশে আসছে। এরপরও দাম না কমে উল্টো বাড়ছে।
ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে আসায় দেশি ও আমদানি দুই ধরনের পেঁয়াজের দাম বাড়তির দিকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড