আগামী মাসে আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। তাই এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
শুক্রবার ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো, অ্যাস্টন ভিলার ডগলাস লুইজ, রিয়াল বেটিসের এমারসন এবং রোমার গোলরক্ষক ড্যানিয়েল ফুজাতো। এ ছাড়াও দলে ডাক পেয়েছেন নিয়মিত গোলরক্ষক অ্যালিসন।
অপরদিকে নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রকে দলে রাখেননি কোপ তিতে। এদের নেইমারকে মূলত ইনজুরির কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।
মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং উইলিয়ান (চেলসি)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড