প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০১৮, ৭:৫৭ এ.এম
আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আশুলিয়ার জামতলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত হাসিনা বেগম গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আবর আলীর স্ত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি অন্যরা হলেন- আরব আলীর ছেলে আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা (২)। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
শুক্রবার সকালে রান্না করার সময় আশুলিয়ার জামতলায় গ্যাসের লাইনের বিস্ফোরণে নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রান্না করার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে হাসিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড