আশুলিয়ায় পুলিশের সাথে গুলাগুলিতে এক ডাকাত নিহত হয়ছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পুস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত নাম পরিচয় জানায়নি।
ভোর ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এই গুলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক দল ডাকাত মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টাগুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে গেল সোমবার রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে ডাকাতির চেষ্টকালে পুলিশের সাথে গুলাগুলিতে গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় এক ডাকাত।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই রুহুল আমিন বলেন, নিহত ডাকাতের পড়নে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড