আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরণের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম।
প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, অন্তত ২০টি যুদ্ধজাহাজ ও তিন হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায়। সাথে ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টারসহ ২৫টি আকাশযান।
রুশ কর্তৃপক্ষ জানায়, ড্রোনসহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়ার আয়োজন করেছে রুশ সেনারা। সেইসাথে, মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত তিন বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন ও ইরানের মতো দেশগুলোও।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড