ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।
সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ‘মিনাব স্কুলে শহিদ শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে এবং ত্রাণ ও ধ্বংসাবশেষ অপসারণ অভিযান এখনও চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিহতের সংখ্যা বা ঘটনার আশেপাশের পরিস্থিতি যাচাই করার জন্য এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে পৗঁছাতে পারেনি।
এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস সেন্টকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে: ‘চলমান সামরিক অভিযানের ফলে বেসামরিক লোকদের হতাহতের খবর আমরা জানি। আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সেগুলো খতিয়ে দেখছি।
ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন চালিয়ে যাব।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই বর্বরতম কাজটি আমাদের দেশের ওপর চালানো অগণিত অপরাধের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়, যা কখনও মুছে যাবে না।’
গতকাল শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড