ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেছেন বলিউড তারকারা। ছয় দিনের সফরে বর্তমানে ভারতে রয়েছে তিনি। তাই তাকে স্বাগত জানাতে হাজির হন একঝাঁক বলিউড তারকা। খবর মুম্বাই মিরর'র।
খবরে বলা হয়, মুম্বাইয়ে সকালের খাবারটা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে সারেন তিনি। তাই রাতের খাবারের সময়টা একটু খোশগল্পে কাটাতে তিনি ডেকে নেন বলিউড তারকাদের। তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে সোবো পাঁচতারকা হোটেলে পৌঁছান বলিউড তারকারা।
রাত ৮টা ৩০ মিনিটে সেখানে হাজির হন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিবেক অবেরয় ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভা। গীতিকার ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) প্রধান প্রসূন জোশি, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, তানুজ গারগ, অভিজ্ঞ বিজ্ঞাপন নির্মাতা প্রহালদ কাক্কারসহ আরো অনেকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড