পাবনা: পাবনা ঈশ্বরদীর মধ্য অরণকোলা গ্রাম থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আব্দুল্লাহ আল মামুন (৪০) ও মফিকুল ইসলাম মুকুল (৪২) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মামুন ঈশ্বরদী থানার মধ্য অরণকোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মুকুল টেংরিটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত ২ জনই সরকারি দলের সক্রিয় কর্মীএবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র শিরহান শরীফ তমালের ক্যাডার বলে স্থানীয়রা জানান।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট রুহল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার মধ্য অরণকোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১টি দেশি রিভলবার, ৪টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১৫ পিস ইযাবা, ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। আটককৃত মামুন ও মুকুল পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প সূত্র জানিয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড