
ঢাকাই ছবির সুপারস্টার ও কলকাতার নায়িকা শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত ২০ এপ্রিল কলকাতায় মুক্তি পায় ছবিটি।
এ বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এ ছবিটিই গ্রহণ করেছেন দর্শকরা। তাই মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটি বাংলাদেশের ১১০টি প্রেক্ষাগৃহে চলছে বলে জানালেন ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। এছাড়া কলকাতায়ও ছবিটি ভালো চলছে বলে জানিয়েছেন কলকাতার এ প্রযোজক।
তবে এ সপ্তাহে অনেক হল থেকেই চালবাজ নেমে যাবে বলেও জানালেন তিনি।
এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, ‘হিরো হিসেবে শাকিব খানের মধ্যে ফুল প্যাকেজ রয়েছে। তার অভিনীত চালবাজ ছবিটিও বিনোদনের ফুল প্যাকেজ। ছবিটি কলকাতার পর বাংলাদেশে মুক্তি দিয়েছি আমরা। রোজার পুরো মাসই অনেক হলে চালবাজ চালাবে বলেও জানা গেছে। তবে এই সপ্তাহ থেকেই অনেক হল থেকে ছবিটি নামানো হবে।’
চালবাজ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। ছবিটি প্রথমে যৌথ প্রযোজনার কথা বলে নির্মাণ করা হলেও পরবর্তীতে যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তন হওয়ায় ভারতীয় প্রতিষ্ঠানের একক প্রযোজনায় সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেয়া হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড