জীবন নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভোটার তালিকা নিয়ে সাংবিধানিক সংকট তৈরি হবে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনকে ছেড়ে দিতে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে রোববার (৩০ মে) তিনি এসব কথা বলেন।
কে এম নূরুল হুদা বলেন, এনআইডি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তা সাংবিধানিক সংকটে পড়বে।
এর আগে বৃহস্পতিবার (২৭ মে) এনআইডি নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনকে ছেড়ে দিতে বলেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত থাকবে বলেও জানানো হয়েছিল। এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিহিত করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড