নৌ, রেল ও সড়ক পরিবহন সেক্টরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আশীষ কুমার দে'কে (পিটিবিনিউজবিডি.কম) সভাপতি ও মহসীনুল করিম লেবুকে (ডেইলি অবজারভার) সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেঁস্তোরায় এসসিআরএফ'র সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ২০১৯-২১ মেয়াদে দায়িত্ব পালন করবে।
সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আশীষ কুমার দে, পিনাকী দাশগুপ্ত, রফিকুল ইসলাম সবুজ, মহসীনুল করিম লেবু, অমরেশ রায়, নিখিল চন্দ্র ভদ্র, জাহাঙ্গীর খান বাবু, জিলানী মিল্টন, এন রায় রাজা প্রমুখ।
১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পদপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি অমরেশ রায় (সমকাল), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (ইউএনবি), অর্থ সম্পাদক হাবিবুল্লাহ মিজান (বাংলাদেশ পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (ইনকিলাব), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বিকু (পূর্বাঞ্চল) এবং কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান খান (ইন্ডিপেন্ডেন্ট), পিনাকী দাশগুপ্ত (ইত্তেফাক), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), জিলানী মিল্টন (নয়াদিগন্ত), সোহেল রানা (চ্যানেল ২৪), এন রায় রাজা (ভোরের কাগজ) ও রিয়াজ হোসেন (দেশ রূপান্তর)।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড