আন্তর্জাতিক ডেস্ক: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)। আধুনিক বাসটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এরাবিয়ান বিজনেস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাসটির যাত্রী ধারণক্ষমতা মোট ৪০ জন। মূলত, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।
২০২৪ সালের জানুয়ারিতে আরটিএ আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকে বলা হয়, রেল বাসটি এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড