সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পাথরবোঝাই দাঁড়িয়ে থাকা একটি চলন্ত ট্রাকের সংঘর্ষ হলে চলন্ত ট্রাকের হেলপার মারা যান। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। শুক্রবার সকালে সাদিপুর এলাকায় যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাযাত্রী কলম উল্যা (৫০) আহত হন। তাজপুর ফায়ার বিগ্রেড কর্মীরা গুরুতর অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাজপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার ফজলুল হক।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড