অনলাইন ডেস্ক: চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এই পরীক্ষাটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন।
প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার প্রতি অনীহা প্রকাশ করলেও, বৃহৎ খরচ সামলাতে এবং নতুন আয়ের উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তর শেষে ‘স্পনসরড’ লেবেলসহ দেখানো হবে এবং চ্যাটজিপিটির উত্তরকে প্রভাবিত করবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনো বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হবে না। চাইলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন বন্ধও করতে পারবেন। তবে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতি সম্পর্কিত আলোচনায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
উল্লেখ্য, মেটাও সম্প্রতি তাদের চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড