স্টাফ রিপোর্টার: ডিজিটাল আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত নাসিক ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুর ছেলে এমআর রিয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পাইপাড়ার নিজ বাসা থেকে সদর মডেল থানা পুলিশ রিয়েনকে গ্রেপ্তার করে। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে হুমকি, ধমকি ও ভীতি প্রদর্শন করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বাদী হয়ে ডিজিটাল আইনে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি বলেন, ডিজিটাল আইনে মামলা দায়েরের পরপরই পুুলিশ আব্দুল করিম বাবুর পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে আসামি রিয়েনকে গ্রেপ্তার করা হয়য়।
ওসি জানান, প্রাথমিকভাবে রিয়েন ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার কথা স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমা- চাওয়া হবে।
গত রোববার (১৩ অক্টোবর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্যে বলেন,‘আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সবসময়ই ডিসি সাহেবরাই সভাপতি হতেন। কিন্তু কোনো এক অদৃশ্য সূতার টানে কাউন্সিলর আব্দুল করিম বাবু,যাকে ডিস বাবু হিসেবে মানুষ চিনে সে সভাপতি হয়ে আছে।
তার মতো একজন অপরাধী কীভাবে সে স্কুলের সভাপতি হয়?।’ তার এমন বক্তব্যে ক্ষুদ্ধ হন ডিস বাবুর ছেলে রিয়েন। ১৪ অক্টোবর তার ফেসবুক এ্যাকাউন্টের ‘মাই ডে’ স্টোরিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমকে ‘রাজাকার পুত্র’, এমনকি জনতা ব্যাংকের টাকা আত্মসাতকারী হিসেবে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন। সেই সাথে মাসুমকে নারায়ণগঞ্জ থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেন রিয়েন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড