জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেইনট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আলাউদ্দিন সানার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেন্টি গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম।
পুলিশ চালক সুমন হোসেনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার আলমসাধু ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের নাঈম হোসেন, অহিদুজ্জামানসহ ৭/৮ জন মিলে ওয়াপদার গাছ গাড়িতে লোড করে দেয়। বোঝাইকৃত কাট নিয়ে হাসানপুরের উদ্দেশ্যে রওনা হলে চিংড়া বাজার থেকে তাকে পুলিশ আটক করে। এ ব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, সরকারি গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কাট বোঝাইকৃত নসিমনসহ চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানার ডিউটি অফিসার জানান মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড